আসিফ নজরুল বলেন, ‘আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিচার বিভাগ সংস্কার শুরু হয়েছে।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে টুর্কের আগ্রহ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘টুর্ক মৃত্যুদণ্ড রহিতের বিষয়ে জানতে চান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি সম্ভব নয়।’ তিনি বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজার হাজার শিক্ষার্থী হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন না করে মৃত্যুদণ্ড রহিত করার কোনো প্রশ্নই আসে না।ফলকার টুর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া চেয়েছেন বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা সেটি প্রদান করব।’ তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের সব ধরনের আইনি অধিকার দেওয়া হবে। জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে ইতোমধ্যে সার্চ কমিটি গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সইয়ের পর আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার প্রজ্ঞাপন প্রকাশিত হবে।আজ সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, সার্চ কমিটি গঠিত হলে নির্বাচন কমিশনও গঠন সম্পন্ন হবে।সার্চ কমিটির সদস্যসংখ্যা সম্পর্কে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘আইনে যা বলা আছে, তাই হবে।’ তিনি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও এবার সেটি হালনাগাদ করা হবে এবং একটি স্বচ্ছ তালিকা তৈরি করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, এটি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল। জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং ফলকার টুর্ক সরকারের সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি বিচার বিভাগ স্বাধীন করা এবং মৃত্যুদণ্ড রহিত করার দুটি প্রত্যাশা জানিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সরকার চাইলে জাতিসংঘের কাছ থেকে ফরেনসিক বা কারিগরি সহযোগিতা নিতে পারে এবং সুবিচার নিশ্চিত হবে। অতীতে যে অবিচার হয়েছে, এবার তা হবে না।এর আগে টুর্ক সাংবাদিকদের বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন ও মানবাধিকার বিষয়ে আলোচনা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সংস্কারে মানবাধিকার রক্ষা নিশ্চিত হবে। টুর্ক জানান, ‘জুলাই গণহত্যা নিয়ে তথ্যানুসন্ধান কমিটি কাজ করছে এবং এটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘একটি রাজনৈতিক দল হাজারো মানুষ হত্যা করে, এখনও তাদের নেত্রী বিদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলেন। এমন অবস্থায় জনগণ তাঁদের নির্বাচনে আসা মেনে নেবে না বলে আমি মনে করি।’তিনি আরও বলেন, ‘মানুষ বিবেচনা করবে, এমন গণহত্যার পর তাঁদের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না।’ এছাড়া জাতিসংঘ সারা পৃথিবীতে মৃত্যুদণ্ড রহিতের কথা বলে তবে অল্প কয়েকটি দেশ তা বাস্তবায়ন করেছে। মৃত্যুদণ্ড রহিত করা আগের কোনো সরকারও করেনি। আরো

No comments:
Post a Comment