Subscribe Us

Thursday, October 24, 2024

তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা, সবর্চ্চ সতর্কতায় ওড়িশা

 


তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশার দিকে ধেয়ে যাচ্ছে দানা। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এটি ওড়িশা উপকূলের আছড়ে পড়েতে পারে। এর পর ধেয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে। ইতোমধ্যেই ওড়িশা রাজ্যে ঝুকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। 


ঘূর্ণিঝড় দানার প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থলভাগে এটি আঘাত হানার পর রাজ্যটির প্রায় অর্ধেক বাসিন্দা প্রভাবিত হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।


এদিকে, আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা শুক্রবার ভোরে ভিতরকানিকা ন্যাশনাল পার্ক এবং ধামরা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে।

উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টা প্রায় ১২০ কিলোমিটার হতে পারে। আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘অতএব, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে আছড়ে পড়ার সময় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস এবং ঢেউ শীর্ষে পৌঁছাবে।’

ঘূর্ণিঝড় দানা স্থলভাগে আছড়ে পড়ার সময় ২ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসসহ রাজ্যটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটি হলে ওড়িশায় একটি বহুমুখী বিপদের সম্মুখীন হতে পারে।


এই দূর্যোগ মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি পর্যালোচনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি বলেছেন, বুধবার সন্ধ্যার মধ্যে রাজ্যের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ৩ থেকে ৪ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেও ঝুঁকিপূর্ণ অঞ্চলে উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত থাকবে


বিস্তারিত



No comments:

Post a Comment

Powered by Blogger.

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

Popular Post